সমস্ত ভিটামিনের উৎস || কাজ || অভাবজনিত রোগ তালিকা PDF

সমস্ত ভিটামিনের উৎস, কাজ ও অভাবজনিত রোগ

ভিটামিন প্রশ্ন উত্তর PDF
                     এক নজরে ভিটামিন

ভিটামিন কী?

যে সকল জৈব যৌগ অল্প মাত্রায় জীবের পুষ্টি,স্বাভাবিক বৃদ্ধি,বিকাশ ও প্রজননে প্রয়োজন হয় তাকেই ভিটামিন বলা হয় |

ভিটামিনের প্রকারভেদ 

প্রধান প্রধান ভিটামিন হলো  A,B,C,D,E,K

এক নজরে সমস্ত ভিটামিন


ভিটামিন-A
রাসায়নিক নাম:- রেটিনল 
দ্রাব্যতা:- ফ্যাট
উৎস:- উদ্ভিজ্জ.-গাজর,লেটুস শাক ইত্যাদি 
            প্রাণীজ-কড,হাঙ্গর প্রভৃতি সামুদ্রিক মাছের যকৃত নিঃসৃত তেল,দুধ,ডিম ইত্যাদি 
কাজ:- রেটিনার গঠন ও চোখের কর্মক্ষমতা রক্ষা করা,দেহের স্বাভাবিক বৃদ্ধি নিয়ন্ত্রণ করা,ত্বকের কোমলতা স্বাভাবিক রাখা 
অভাবজনিত রোগ:-রাত কানা ,ত্বক খসখসে

ভিটামিন-B
রাসায়নিক নাম:- B1-থিয়ামিন
                               B2-রাইবোফ্ল্যাভিন 
                         B3-নিয়াসিন
                         B5-প্যান্টথেনিক অ্যাসিড
                         B6-পাইরিডক্সিন
                         B7-বায়োটিন
                         B9-ফলিক অ্যাসিড
                         B12-সায়ানোকোবালামিন
দ্রাব্যতা:- জলে 
উৎস:-উদ্ভিজ্জ- ঢেকী ছাঁটা চাল,লাল আটা,টমেটো ,পালং শাক
          প্রাণীজ-মাছ,মাংশ,দুধ,ডিম 
কাজ:- স্নায়ু কোষ সুস্থ রাখা,মিউকাস পর্দা সুস্থ রাখা,দেহের স্বাভাবিক বৃদ্ধি করা,রক্ত কোষ গঠন করা 
অভাবজনিত রোগ:- B1-বেরিবেরি
                                    B2-মুখে ঘা
                             B3-পেলেগ্রা
                             B12-রক্তাল্পতা ও স্নায়ু দুর্বলতা 

ভিটামিন-C
রাসায়নিক নাম:- অ্যাসকরবিক অ্যাসিড
দ্রাব্যতা:-জল
উৎস:- উদ্ভিজ্জ-সব ধরনের টাটকা ও টক ফল যেমন-লেবু,আম,আমলকি,টাটকা শাক
           প্রাণীজ- মাতৃ-স্তন দুগ্ধ,ডিম 
কাজ:- দাঁতের মাড়ি সুস্থ রাখা,রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করা,রড কোষ গঠন করা 
অভাবজনিত রোগ:-স্কার্ভি রোগ

ভিটামিন-D
রাসায়নিক নাম:- ক্যালসিফেরল
দ্রাব্যতা:- ফ্যাট 
উৎস:- উদ্ভিজ্জ-বিভিন্ন উদ্ভিজ্জ তেল 
          প্রাণীজ-কড,হাঙ্গর,হ্যালিবাট প্রভৃতি সামুদ্রিক মাছের যকৃত নিঃসৃত তেল,দুধ,ডিম ইত্যাদি
কাজ:- অস্থি গঠনে সাহায্য করা, ফসফরাস ও ক্যালশিয়াম বিপাক নিয়ন্ত্রণে সাহায্য করা 
অভাবজনিত রোগ:- শিশুদের রিকেট ও বড়দের অষ্টিওম্যালেসিয়া 

ভিটামিন-E
রাসায়নিক নাম:- টোকোফেরল
দ্রাব্যতা:- ফ্যাট
উৎস:-  উদ্ভিজ্জ-মটর শুটি,লেটুস শাক,গমের অঙ্কুর নিঃসৃত তেল 
            প্রাণীজ-তেল,ডিম,দুধ
কাজ:-বন্ধ্যাত্ব প্রতিরোধ করা ও ভ্রুণের বৃদ্ধিতে সাহায্য করা 
অভাবজনিত রোগ:- বন্ধ্যাত্ব,মাতৃ স্তন দুগ্ধ ক্ষরণ হ্রাস পাওয়া 

ভিটামিন-K
রাসায়নিক নাম:- ন্যাপথোকুইনন
দ্রাব্যতা:- ফ্যাট
উৎস:-  উদ্ভিজ্জ-বাঁধা কপি ,টমেটো,পালং শাক,আলফা-আলফা শাক
            প্রাণীজ-শুকরের যকৃত নিঃসৃত তেল,মাখন,দুধ 
কাজ:- রক্ত তঞ্চনে সাহায্য করা ও রক্তে প্রথ্রম্বিনের পরিমান স্বাভাবিক রাখা 
অভাবজনিত রোগ- রক্ত তঞ্চন ব্যাহত হয় ফলে হেমারেজ বা রক্ত ক্ষরণ বৃদ্ধি পায় 

ভিটামিনের সমস্ত তথ্য পিডিএফে রয়েছে
File Details::
File Name: ভিটামিন সম্পর্কিত তথ্য
File Format: PDF
No. of Pages: 1
File Size: 155 KB

Click Here to Download

Post a Comment

4 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.
  1. This comment has been removed by the author.

    ReplyDelete
  2. Sir nice question and answers please provide some more question and answers.....

    ReplyDelete
  3. Darun,khub e helpful. Provide more topic

    ReplyDelete
  4. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete